ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পথশিশুর

যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পথশিশুর

যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পথশিশুর

রাজধানীর যাত্রাবাড়ীর ধনিয়া কলেজের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় মো. জাহিদ (১১) নামের এক পথশিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।